রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলা প্রস্তুতি বিষয়ক বৃক্ষরোপণ, র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
151

আব্দুর রহিম, শিবগঞ্জ প্রতিনিধি 

জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে চৈতন্যপুর সিনিয়র (আলিম) মাদ্রাসা-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈতন্যপুর সিনিয়র (আলিম) মাদ্রাসা-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ সাদিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, অধিক বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews