বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
160

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

‘সবুজের পথে আরেকটি সফল পদক্ষেপ’—এই প্রত্যয় নিয়ে পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন’।

আজ রোববার সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রমন মাহমুদের সার্বিক সহযোগিতায় এবং গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়। এতে কেন্দ্রীয় কমিটি, গোমস্তাপুর ও নাচোল শাখার সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন।

কর্মসূচি চলাকালীন সংগঠনের একঝাঁক তরুণ ও প্রাণবন্ত স্বেচ্ছাসেবী বিভিন্ন ফাঁকা স্থানে ফলজ, বনজ ও ফুলের চারা রোপণ করেন। তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রমন মাহমুদ বলেন:

“আজ প্রথম ধাপে গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলো। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চলতি বছরেই পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি অঞ্চলে এই বৃক্ষরোপণ কর্মসূচি ছড়িয়ে দিতে চাই।”

উল্লেখ্য, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়; তারা বরাবরই সমাজের প্রতিটি মানবিক ও ভালো কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইনসহ সমাজ পরিবর্তনে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমে সংগঠনটির সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews