বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ০১ মানব পাচারকারীসহ ০৪ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে
369

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার সময় বকচর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শূন্যরেখা হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ০১টি টহলদল অভিযান পরিচালনা করে মানব পাচারকারী মোঃ শাহিন সহ ০৪ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককারীরা জানায়, মোঃ শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিল। আটককৃত ব্যক্তিরা হলেনঃ
(ক) মোঃ শাহিন, পিতা- এবাদুল ইসলাম, গ্রাম-বকচর, পোষ্ট-আলাতলী, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
(খ) মোঃ তারাজুল ইসলাম (৩১), পিতা- মৃত মনছুর আলী, গ্রাম- দূর্গাপুর, পোষ্ট- সরাল, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর।
(গ) মোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭), পিতা- মৃত বেলায়েত হোসেন, গ্রাম- আসাম কলনী, পোষ্ট- ঘোড়ামারা, থানা-বোয়ালিয়া, জেলা- রাজশাহী।
(ঘ) মোঃ মিজানুর রহমান, পিতা- মৃত টুপু আলী, গ্রাম-লাহোলামারী, পোষ্ট-চাঁদপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

২। আটককৃত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হচ্ছে।

৩। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews