বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
27

মো:সামিরুল ইসলাম:​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গতকাল ১১ জুলাই ২০২৬ তারিখ রাতে ও সকালে জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় এ অভিযানগুলো পরিচালিত হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল গত রাত ২:২০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, মনোহরপুর বিওপির অপর একটি দল সকাল ৯:৩০ ঘটিকায় একই ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৭৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে। দুটি অভিযানে মোট ১২২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪৮,৮০০ টাকা। জব্দকৃত এসব মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

​চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির মাদকবিরোধী তৎপরতা বেশ জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, এ মাসের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট:

​১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,

​৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং

​আরও ৪৬ বোতল অন্যান্য নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে।​চলতি মাসে উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫৩,৫০০ (এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তে দেশের সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ পুশ-ইন এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে, তা বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিনরাত নিরলসভাবে ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews