শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে
302

মো আব্দুল্লাহ স্টাফ রির্পোটার

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মহিপুর কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক যুবক অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান বলেন, গোবরতলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অন্তত দশজন করে এমন মানুষ তৈরি করতে হবে, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবে। আমরা এই দেশে আল্লাহর আইন চাই, কারণ যদি তা প্রতিষ্ঠিত হয়, তাহলে গরিবের ‘গ’ খুঁজে পাওয়া যাবে না, ফিতরা বা যাকাত নেওয়ার মানুষও থাকবে না। মন্ত্রী বা এমপি বদলালে কিছুই হবে না, পরিবর্তন আনতে হলে আইনের পরিবর্তন আনতে হবে, ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে নুরুল ইসলাম বুলবুল এই আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশ নেবেন। আমরা সবাই মিলে তাকে বিজয়ী করতে কাজ করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং গোবরাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোঃ আকবর আলী।

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মোঃ দুরুল হোদা, কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ সাদিকুল ইসলাম, সদর উপজেলা যুব বিভাগের পরিচালক মোঃ গোলাম মাওলা। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মোঃ গোলাম জাকারিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুব বিভাগের পরিচালক মোঃ সালাহউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন নায়েবে আমীর, মো: নুরুল আমিন; ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শে সমাজ গঠনের অগ্রদূত হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews