শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নূরুল ইসলাম বুলবুল এমপি।

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
157

শহীদুল্লাহ আব্বাসী, ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। 

জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিউ মার্কেটের দ্বিতলায় রাজশাহী স্টোর থেকে আগুনের সুত্রপাত হয়। মহুর্তেই তার অনান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এতে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

আগ্নিকান্ডে হতাহতের ঘটনা না ঘটলেও ব্যবসায়ীরা বলছেন তাদের আর্থিক ক্ষতির পরিমাণ অনেক, দোকান মালিকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ব্যবসায়ীদের পাশে দাঁড়ান নূরুল ইসলাম বুলবুল এমপি।

 

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুজার গিফারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেখানে পাঠান এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 

এছাড়াও, সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে নূরুল ইসলাম বুলবুল এমপি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানানো হয়।

 

জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুজার গিফারীর নেতৃত্বে প্রেরিত প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান। এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবু বকর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews