শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি  বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
138

মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২ (জুলাই)  বেলা সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রাথমিক, পর্যায়ের  শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও একই গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিতরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। উপজেলা নির্বাহী অফিসার জানান,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের সুবিধার্থে তাদের মাঝে বাইসাইকেল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একই গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি  বিতরণ করা হলো।

এ কর্মসূচির আওতায় প্রাথমিকের(১ম থেকে ৫ম) ১৫১জন,  শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, সাংবাদিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews