শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

 চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
93

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মেহেদী হাসান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
আজ ৯ আগস্ট রবিবার আদিবাসী একাডেমী, এসেডো গণস্বাক্ষরতা প্রকল্প ও ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের যৌথ আয়োজনে এবং সহযোগিতায় আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। সেখানে আদিবাসী একাডেমীর সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মু. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার(এ্যাডভকেশী) আনোয়ার হোসেন ও উত্তবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুরমু।
শেষে জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রাখায় নাচোল উপজেলার ৩ জন ধাত্রীকে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো গণস্বাক্ষরতা অভিযানের পক্ষ থেকে প্রত্যককে সম্মাননা স্মারক ও শাড়ি বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে আদিবাসী নারীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews