রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে বিশেষ অভিযান, ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার; আটক ৪

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
155

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় সাবেক ইউপি সদস্যসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে দুপুর ২টার দিকে জেলার সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে আটক করা হয়।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটক ব্যক্তিদের হেফাজত থেকে প্রায় ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন, ১টি স্বর্ণের আংটি, ৭টি রুপা ও অন্যান্য ধাতুর আংটি, ১টি ডিজিটাল ওজন মাপার মেশিন, ১টি পাসপোর্ট, ১টি ডিভিআর, ১টি হিটিং বাল্ব, ১টি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর ১টি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews