বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে
294

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ নানা আয়োজনে মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার ডাঃ মো. ইনজামাম উল হক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস।

 

সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক সমস্যা।সারাবিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আামাদের দেশে ১৩ শতাংশের বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। তবে গ্রামগঞ্জের থেকে শহরের মানুষ ডায়াবেটিসে বেশি আক্রান্ত। এই রোগের কারণে চোখ, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন হাটাহাটির পাশাপাশি সবাইকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন তিনি।

এদিকে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে ডায়াবেটিস স্কিনিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews