শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
326

নাদিম হোসেন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে জেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা। লিখিত বক্তব্যে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ এনে ৬ ফেব্রুয়ারি দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এর মধ্যে একজন বিএনপির নেতা মো. মুন্না। তিনি স্থানীয় বিএনপির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ছাত্রদলের কোন কমিটিতে তার নাম নেই। অথচ তাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কার করা হয়েছে। তাছাড়া ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেননি। ফলে এসব বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন। এদিকে ভুক্তভোগী বিএনপি নেতা মো. মুন্না জানান, দীর্ঘ ১৭ বছরে ১৭টি মামলা হয়েছে তার নামে। ৬ বার কারাভোগের করেছেন তিনি। গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হোদা বলেন, জমিজমা বিক্রি করে রাজনীতিতে এসেছেন এবং একাধিক মামলাও হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, স্থানীয় যুবদল সভাপতি ইয়াসিন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews