বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
144

শহীদুল্লাহ আব্বাসী, ক্রাইম রির্পোটার, চাঁপাইনবাবগঞ্জ। 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চল নারায়ণপুর ও চর আলাতুলিবাসীর দীর্ঘদিনের দাবি এবং আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ “ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স” এর উদ্বোধন করা হলো।

এতদিন এই চরাঞ্চলের কোনো মানুষ অসুস্থ হলে শহরে হাসপাতালে যাওয়ার জন্য ছোট বা বড় নৌকা রিজার্ভ করে ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত গুনতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও অমানবিক। এমনকি যাত্রীবাহী নৌকায় রোগী নিতে হলে পুরো নৌকা যাত্রীতে ভর্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো। দুঃখজনক হলেও সত্য, এমন অব্যবস্থাপনার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে মাঝ নদীতেই প্রাণ হারিয়েছেন।

আমাদের নৌ-অ্যাম্বুলেন্স সেবায় থাকছে প্রয়োজনীয় সকল প্রাথমিক চিকিৎসা সুবিধা—যেমন অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার,বেড, প্রেসার মাপার যন্ত্র, ডায়াবেটিস চেক করার ব্যবস্থাসহ অনান্য প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম।

শুধু নদীপথেই নয়, নৌকা থেকে নামার পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত রোগী পৌঁছে দেওয়ার জন্যও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে ইনশাআল্লাহ।

এই উদ্যোগের মাধ্যমে অবহেলিত এই চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে—এটাই আমাদের প্রত্যাশা।

আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সকল ভাই-বোনদের উপর রহমত বর্ষণ করুন এবং তাদের কষ্ট দূর করুণ।

আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, যেন আমি আমার প্রতিশ্রুতির বাকি কাজগুলোও সফলভাবে বাস্তবায়ন করতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews