রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নার্সদের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে
401

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা এবং শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৮ দফা দাবিতে কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। মঙ্গলবার সকালে জেলা নার্সিং ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের এডিপিএইচএম মাসুম বিল্লাহ, জেলা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, সকল শিক্ষক ও হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পাওয়ার পরও দীর্ঘ ১৪ মাস ধরে নার্সিং-মিডওয়াইফারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, বিদ্যমান প্রশাসনিক বৈষম্য নিরসন এবং পেশাগত সংস্কার বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ‘অপচেষ্টা’ দেশের নার্স ও মিডওয়াইফদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।
দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
নার্সরা আশা প্রকাশ করেন- নার্সিং পেশায় দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য দূর করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews