1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে  নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সেমিনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
153

স্টাফ রিপোর্টার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক এক মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক প্রভাব ও নৈতিক অবক্ষয় রোধে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারুণ্যনির্ভর, উন্নত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথ বাক্য পাঠ এবং লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট