শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” নাচোলে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে
463

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

“চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকাল সাড়ে ৩ টায় নাচোল ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতিত্ব করেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী আমিনুল ইসলাম।

তিনি বলেন, “এই আন্দোলন দলীয় নয়, এটি জনগণের জীবনের লড়াই। পদ্মা রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ন্যায্য পানি বণ্টনের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে পদ্মা আবারও প্রাণ ফিরে পাবে।”

প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত সাবেক এমপি প্রার্থী হারুন অর রশিদ।

তিনি বলেন, “পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।”

প্রধান বক্তা ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র  মনোনীত সাবেক এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক শাহজাহান মিঞা।

তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়—ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।”

 

নাচোল উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মঈনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান তোসিকুল ইসলাম।

বক্তারা অবিলম্বে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের ব্যবস্থা গ্রহণ ও নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। শেষে “চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” শ্লোগানে শ্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, আর পদ্মা রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয় নাচোলবাসী।

এসময় বিএনপি দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews