রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপ ও মদ উদ্ধার নওগাঁয় আম বাগান পরিদর্শনে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল মান্দায় শিক্ষিকাকে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণ প্রথম আলো স্বপ্নের স্কুল এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত  ঝালকাঠিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‎ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী ফল উৎসব।  রূপগঞ্জে তারাব পৌরসভায় রিকশা, ভ্যান ও ছাগল বিতরণ: প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও এমপি দিপু ভূঁইয়া মাধবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদরে সমন্বিত পরিকল্পনা কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
75

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যকারিতা আরও জোরদার করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
প্রধান অতিথি কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ‌দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ সেবা সম্পর্কে জনগণের জানাশোনা বৃদ্ধি পেলে আদালতের ওপর চাপ কমবে এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, প্রয়াস, ডাসকো ফাউন্ডেশন এবং এনজিও’র প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়া গ্রাম আদালত কার্যক্রমের উপজেলা সমন্বয়কারী মো. নুর জামাল ও মোছা. তাসলিমা খাতুন উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews