শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
173

​মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে। বিজিবির অনড় অবস্থানের মুখে অবশেষে ওই ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

​বিজিবি সূত্র জানায়, গত ০৪ জুন গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপির (বর্ডার আউটপোস্ট) দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়ন ওই ২৮ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। সে সময় বিজিবির টহল দল দ্রুত ও শক্ত পদক্ষেপ গ্রহণ করে অনুপ্রবেশের এই প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির বাধায় তারা বাংলাদেশের সীমানায় ঢুকতে না পেরে আন্তর্জাতিক সীমান্তের শূন্য লাইন (জিরো লাইন) থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল।

​সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিবর্গের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষেপিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিজিবির কঠোর নজরদারি ও অনড় অবস্থানের কারণে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

​বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি কর্তৃক সংশ্লিষ্ট সীমান্ত এলাকা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews