গোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়
মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:
প্রকাশিত:
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
৪৭
বার পড়া হয়েছে
গোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়
মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক। বক্তব্য রাখেন, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: রুস্তম আলী, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, নার্স ইনচার্জ লাইলি বেগম।এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলুসহ গনমাধ্যমকর্মীরা।সভায় সংসদ সদস্য হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদানে আশ্বাস প্রদান করেন।এছাড়া,সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের এলাকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
74
মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে চিকিৎসক ও নার্সদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক। বক্তব্য রাখেন, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: রুস্তম আলী, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, নার্স ইনচার্জ লাইলি বেগম।এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলুসহ গনমাধ্যমকর্মীরা।সভায় সংসদ সদস্য হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদানে আশ্বাস প্রদান করেন।এছাড়া,সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের এলাকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।