শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে সার ডিলারদের সাথে এমপির মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
292

মো:সামিরুল ইসলাম: গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার বিতরন ব্যবস্থাপনা নিয়ে ডিলারদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েন হোসেন। আরও বক্তব্য রাখেন, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সার ডিলার ফিরোজ আলম ও আল-আমীন, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হকসহ অন্যরা।সভায় উপস্থিত সার ডিলারদের কৃষকদের মাঝে সার বিতরনে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা নির্দেশ দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews