শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে রহনপুর মুক্ত মহাদল এর মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে
295

 

মফিজ আহমেদ নাদিম, গোমস্তাপুর প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি শনিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণ কেন্দ্র রহনপুরে প্রতি বছরের ন্যায় আজও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রহনপুরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্কাউট নির্ভর প্রতিষ্ঠান রহনপুর মুক্তমহাদল।
অনুষ্ঠানমালার মধ্যে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে রেলি, সংগঠনের নিজস্ব ভবনে রহনপুর মুক্ত মহাদল এর সভাপতি জনাব শারফুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: পারভেজ, উপজেলা যুব উন্নয়ন অফিসার, গোমস্তাপুর, বিশেষ অতিথি জনাব মু: আতিকুল ইসলাম আজম, সভাপতি উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর। আরও উপস্থিত ছিলেন যথাক্রমে অত্র সংগঠনের সহ-সভাপতি ও গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুর রাকিব, রহনপুর মুক্ত মহাদল এর কোষাধ্যক্ষ ও রহনপুর পিএম কলেজের জৈষ্ঠ্য প্রভাষক জনাব মু: নাজিমউদ্দীন সরকার হীরা, অত্র সংগঠনের জৈষ্ঠ্য সদস্য ও খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মু: নুরুজ্জামান বাবু, সিনিয়র সদস্য ও ব্যবসায়িক এবং গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জনাব মু: সারওয়ার জাহান সুমন, রহনপুর পিএম কলেজের জৈষ্ঠ্য প্রভাষক জনাব আকতার বানু, মহিলা সংস্থার নেত্রী নাদেরা সুলতানা নুরীসহ অত্র দলের সকল স্তরের সদস্যবৃন্দ। সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন রহনপুর মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক জনাব মফিজ আহমেদ নাদিম, দোয়া পরিচালনা করে অত্র সংগঠনের স্কাউট হাফেজ জায়েদ আহমেদ।
উল্লেখ্য যে, গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে অত্র সংগঠনটি দীর্ঘ ৪৬ বছর ধরে সাংস্কৃতিক, ক্রীড়া, স্কাউটিং, সমাজসেবামূলক কার্যক্রমে আজ অবধি বেশ অবদান রেখে চলেছে। তাছাড়া অত্র সংগঠনের নিজস্ব ভবনে একটি গণকেন্দ্র পাঠাগারও স্থাপন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews