বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে মোট ৩৭ হাজার ৪ শত ৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
107

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ জানান, এবারের ক্যাম্পেইনে গোমস্তাপুর উপজেলায় মোট ৩৭ হাজার ৪ শত ৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ​৬ থেকে ১২ মাস বয়সি শিশু: ৪ হাজার ৬ শত ৬৫ জন (নীল রঙের ক্যাপসুল) এবং ​১২ থেকে ৫৯ মাস বয়সি শিশু: ৩২ হাজার ৭ শত ৮৬ জন কে (লাল রঙের ক্যাপসুল) খাওয়ানো হবে।

​সে সাথে তিনি আরো জানান, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুঝুঁকি কমানোর লক্ষ্যে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার প্রতিটি লক্ষ্যমাত্রার শিশুকে যেন এই ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন,আর এম ও ডাঃআব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আলিম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম,গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার,গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ ​সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামীকাল রবিবার সকাল আট টা থেকে বিকেল চারটা পর্যন্ত একদিন ব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews