শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে বিএনপি সরগরম হয়ে উঠেছে ১৩ জুনের কাউন্সিলকে সফল করতে রাতেও চলছে তাদের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
173

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

আসন্ন ১৩ জুনের ত্রি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরগরম হয়ে উঠেছে বিএনপি। কাউন্সিলকে সফল ও স্বার্থক করতে প্রতিনিয়তই চলছে দলটির নানা প্রস্তুতি সভা। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গোমস্তাপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​কাউন্সিলকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​সভায় বক্তারা বলেন, আগামী ১৩ জুনের ত্রি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। একটি সফল ও সুশৃঙ্খল কাউন্সিল উপহার দিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। কাউন্সিলে দলীয় শৃঙ্খলা বজায় রেখে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করার লক্ষ্যেই এই ধারাবাহিক প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে।

​উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আগামী ১৩ জুনের কাউন্সিলের রূপরেখা, ডেলিগেট-কাউন্সিলরদের উপস্থিতি এবং সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেকোনো মূল্যে কাউন্সিলকে সফল করতে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,ও রহনপুর পৌর সভার সাবেক মেয়ের তারিখ আহমদ

 

আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, রহনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম, রহনপুর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বার, বিএনপি নেতা, বাদল আলী, সেরাজুল ইসলাম,মেসের আলী,সমির আলী, তোফাজ্জল ইসলাম চারু,আরমান আলী,মিজানুর রহমান মিজান,যুব নেতা সবুর আলী জুয়েল আলীসহ,বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews