শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে
323

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১১ মার্চ) বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বক্তব্য রাখেন রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, জোড়ালে দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, আলিনগর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারেনটেন্ট আব্দুল করিম, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. কামরুল হোদা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড. আতিকুর রহমান, শিক্ষার্থী শর্মিলা সুলতানা মালিহা, জুবাইদা আক্তার, রোমানা আক্তার প্রমুখ। আলোচনা শেষ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভার গ্রুপ, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রুপের বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews