বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে আশরাফ হোসেন আলিমের পক্ষে বিএনপির নেতা কর্মীরা গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছে

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার পড়া হয়েছে
389

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন আশরাফ হোসেন আলিমের পক্ষে বিএনপির নেতা কর্মীরা

শনিবার বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে আশরাফ হোসেন আলীমের পক্ষের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন। সেই সাথে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।

এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বসির,জিয়া মঞ্চ গোমস্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকেই

এ সময় নেতাকর্মীরা বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিটি দিকই রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের মৌলিক নীতিমালা হিসেবে কাজ করবে।
তারা আরও বলেন, এগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশকে একটি উন্নত, মর্যাদাশীল এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিণত করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা অর্জিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews