শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
65

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সেন্টু মার্কেটের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ) এর নেতৃত্বে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান মুক্তা, জেলা জাসসের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ বিএনপি, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে স্থানীয় পথচারী, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় আনুমানিক ৪০০ প্যাকেট ভুনা খিচুড়ি বিতরণ করা হয়।

জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews