জনবল সংকটে ধুঁকছে ভোলাহাট উপজেলা গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা নেই, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম
প্রকাশিত:
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
২৯
বার পড়া হয়েছে
জনবল সংকটে ধুঁকছে ভোলাহাট উপজেলা গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা নেই, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম
মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে জনবল সংকট চলছে। গুরুত্বপূর্ণ একাধিক পদ শূন্য থাকায় অনেক দপ্তরের কার্যক্রম অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালনা করা হচ্ছে। এতে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নের জন্য চারটি তহসিল (ভূমি) অফিস থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় মাত্র দুইজন কর্মচারী দিয়ে এসব অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মৎস্য কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব দপ্তরের কোনো কোনো কার্যক্রম পার্শ্ববর্তী উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের একাধিক উপজেলা ও দপ্তরের দায়িত্ব পালন করতে হয়। ফলে তারা সব সময় ভোলাহাটে উপস্থিত থাকতে পারেন না। এতে সেবা নিতে আসা মানুষকে অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তার জন্য অপেক্ষা করতে হয় কিংবা একাধিকবার অফিসে আসতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। উপজেলার বাসিন্দারা বলেন, একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে স্থায়ী কর্মকর্তা ও প্রয়োজনীয় জনবল থাকা জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় সরকারি সেবার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড, মৎস্য, স্বাস্থ্য, সমবায়, ভূমি ও শিক্ষা-সংক্রান্ত সেবায় এর প্রভাব পড়ছে। সচেতন মহলের মতে, ভোলাহাট একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে সরকারি দপ্তরগুলোতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা আরও জরুরি। শূন্য পদগুলোতে দ্রুত কর্মকর্তা নিয়োগ এবং প্রয়োজনীয় কর্মচারী পদায়ন করা হলে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং জনগণের ভোগান্তি অনেকটাই কমবে। ভোলাহাটবাসীর দাবি, দীর্ঘদিনের এই জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং শূন্য পদগুলোতে কর্মকর্তা-কর্মচারী পদায়ন করবে
80
মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে জনবল সংকট চলছে। গুরুত্বপূর্ণ একাধিক পদ শূন্য থাকায় অনেক দপ্তরের কার্যক্রম অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে পরিচালনা করা হচ্ছে। এতে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়নের জন্য চারটি তহসিল (ভূমি) অফিস থাকলেও প্রয়োজনীয় জনবল না থাকায় মাত্র দুইজন কর্মচারী দিয়ে এসব অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), মৎস্য কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব দপ্তরের কোনো কোনো কার্যক্রম পার্শ্ববর্তী উপজেলা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের একাধিক উপজেলা ও দপ্তরের দায়িত্ব পালন করতে হয়। ফলে তারা সব সময় ভোলাহাটে উপস্থিত থাকতে পারেন না। এতে সেবা নিতে আসা মানুষকে অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তার জন্য অপেক্ষা করতে হয় কিংবা একাধিকবার অফিসে আসতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে।
উপজেলার বাসিন্দারা বলেন, একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে স্থায়ী কর্মকর্তা ও প্রয়োজনীয় জনবল থাকা জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় সরকারি সেবার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড, মৎস্য, স্বাস্থ্য, সমবায়, ভূমি ও শিক্ষা-সংক্রান্ত সেবায় এর প্রভাব পড়ছে।
সচেতন মহলের মতে, ভোলাহাট একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে সরকারি দপ্তরগুলোতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা আরও জরুরি। শূন্য পদগুলোতে দ্রুত কর্মকর্তা নিয়োগ এবং প্রয়োজনীয় কর্মচারী পদায়ন করা হলে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং জনগণের ভোগান্তি অনেকটাই কমবে।
ভোলাহাটবাসীর দাবি, দীর্ঘদিনের এই জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং শূন্য পদগুলোতে কর্মকর্তা-কর্মচারী পদায়ন করবে