চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশিত:
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
৪৩
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক উদ্বারের মাধ্যমে চলাচলের সুবিধা করে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১১আগষ্ট) মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরুপনগর এলাকার ভোগান্তিতে থাকা ২৫০ পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫০ পরিবারের চলাচলের জন্য টার্মিনাল হতে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্থ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল হয়ে আছে। এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নানারকম ভোগান্তি পোহাতে হয় হাজারো শিক্ষার্থী ও জনসাধারণকে। এলাকাবাসীর চেষ্টায় দীর্ঘদিন আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া তৈরি হলেও অবৈধ দখলদারদের তৎপরতায় সেটা থেমে যায়। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
104
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক উদ্বারের মাধ্যমে চলাচলের সুবিধা করে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(১১আগষ্ট) মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরুপনগর এলাকার ভোগান্তিতে থাকা ২৫০ পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫০ পরিবারের চলাচলের জন্য টার্মিনাল হতে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্থ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল হয়ে আছে। এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নানারকম ভোগান্তি পোহাতে হয় হাজারো শিক্ষার্থী ও জনসাধারণকে। এলাকাবাসীর চেষ্টায় দীর্ঘদিন আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া তৈরি হলেও অবৈধ দখলদারদের তৎপরতায় সেটা থেমে যায়। দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।