রানীনগরে ৬৬ হাজার টাকার জালমুদ্রাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত:
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
৪০
বার পড়া হয়েছে
রানীনগরে ৬৬ হাজার টাকার জালমুদ্রাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার নওগাঁর রানীনগরে ৬৬ হাজার টাকার জালমুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাজেদুল ইসলাম (২১)। তিনি দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাজাপুর গ্রামের একটি টিনশেড বসতঘরের পূর্ব পাশের কক্ষে রাখা বাঁশের খোঁড়ের ওপর অভিযান চালানো হয়। এ সময় মাজেদুল ইসলামের হেফাজত থেকে ৬৬ হাজার টাকার বাংলাদেশি জালমুদ্রা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি এলাকায় চিহ্নিত জালমুদ্রা ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে জালমুদ্রা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও কেনাবেচা করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁর রানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
92
হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার
নওগাঁর রানীনগরে ৬৬ হাজার টাকার জালমুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মাজেদুল ইসলাম (২১)। তিনি দক্ষিণ রাজাপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাজাপুর গ্রামের একটি টিনশেড বসতঘরের পূর্ব পাশের কক্ষে রাখা বাঁশের খোঁড়ের ওপর অভিযান চালানো হয়। এ সময় মাজেদুল ইসলামের হেফাজত থেকে ৬৬ হাজার টাকার বাংলাদেশি জালমুদ্রা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি এলাকায় চিহ্নিত জালমুদ্রা ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে জালমুদ্রা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও কেনাবেচা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁর রানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।