শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মানবিকতার প্রতীক সাংবাদিক ফোরকান উদ্দিন রোমান এর জন্মদিন আজ,

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
116

নিজস্ব প্রতিবেদক 

আজ ২৬ জুলাই, ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা সাংবাদিক ফোরকান উদ্দিন রোমান এর জন্মদিন। বিশেষ এই দিনে তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামের সন্তান ফোরকান উদ্দিন রোমান একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তি। তিনি শুধু সাংবাদিকতাই নয়, একজন পল্লী চিকিৎসক হিসেবেও মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি তিনি বর্তমানে এল এল বি অধ্যয়নরত, যা তার জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করছে।

তার পিতা হাজী বোরহান উদ্দিন দুলাল এবং মাতা মোছা: ছালমা চৌধুরীর সন্তান হিসেবে তিনি একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি মানবিক গুণাবলীতে উজ্জ্বল ছিলেন এবং সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।

স্থানীয় এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে পরিচিত। সমাজের বিভিন্ন সমস্যায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে তার কলম সবসময় সোচ্চার।

তার জন্মদিনে সকলেই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতের আরও সাফল্য কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews