শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
114

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানাধীন খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দোকানের ভেতরে সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা: মোঃ জালাল উদ্দিন, গ্রাম: গোহালবাড়ী; মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা: মোঃ সবুর আলী, গ্রাম: ধরমপুর; রাউফ হাসান (১৮), পিতা: পলাশ উদ্দিন, গ্রাম: তেলিপাড়া এবং মোঃ আসাদুল (২৮), পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: তাঁতীপাড়া। তাদের সকলের বাড়ি ভোলাহাট উপজেলায়।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews