মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানাধীন খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দোকানের ভেতরে সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা: মোঃ জালাল উদ্দিন, গ্রাম: গোহালবাড়ী; মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা: মোঃ সবুর আলী, গ্রাম: ধরমপুর; রাউফ হাসান (১৮), পিতা: পলাশ উদ্দিন, গ্রাম: তেলিপাড়া এবং মোঃ আসাদুল (২৮), পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: তাঁতীপাড়া। তাদের সকলের বাড়ি ভোলাহাট উপজেলায়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
114
মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানাধীন খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দোকানের ভেতরে সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা: মোঃ জালাল উদ্দিন, গ্রাম: গোহালবাড়ী; মোঃ সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা: মোঃ সবুর আলী, গ্রাম: ধরমপুর; রাউফ হাসান (১৮), পিতা: পলাশ উদ্দিন, গ্রাম: তেলিপাড়া এবং মোঃ আসাদুল (২৮), পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: তাঁতীপাড়া। তাদের সকলের বাড়ি ভোলাহাট উপজেলায়।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।