শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চৈতন্যপুর বিজয় মোড়–বিজলা মাঠ সড়কের দ্রুত সংস্কারের জোর দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
106

শিবগঞ্জ প্রতিনিধি মো আব্দুর রহিম 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত সড়কটি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবহেলিত। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন হাজারো সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এই সড়কের দুই পাশে রয়েছে কৃষকদের কোটি টাকার ফসল—গম, ধান, আম, সরিষা, মসুরসহ বিভিন্ন কৃষিপণ্য। রাস্তার বেহাল অবস্থার কারণে কৃষকরা সময়মতো মাঠে যেতে পারছেন না এবং উৎপাদিত ফসল বাজারে পৌঁছাতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই শিবগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. কেরামত আলী এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত আবেদন—চৈতন্যপুর বিজয় মোড় থেকে বিজলা মাঠ পর্যন্ত সড়কটির দ্রুত সংস্কার ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক। একটি টেকসই ও চলাচল উপযোগী রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকাবাসী এবং কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

এলাকাবাসীর একটাই দাবি—”রাস্তা চাই, উন্নয়ন চাই; নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের অধিকার নিশ্চিত করা হোক।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews