বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

সোনারগাঁওয়ে টানটান উত্তেজনার ম্যাচ দেখে ব্রেন স্ট্রোকে একজনের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
68

সোনারগাঁও প্রতিনিধি:মোঃমঞ্জুর ইসলাম 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল ম্যাচের টানটান উত্তেজনা সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক করে মোহাম্মদ কাউসার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

​আজ বুধবার (৮ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত কাউসার সোনারগাঁও উপজেলার চিলারবাগ এলাকার বাসিন্দা ছিলেন।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার অত্যন্ত উত্তেজনাকর রাউন্ড ১৬-এর নকআউট পর্বের ম্যাচটি দেখছিলেন কাউসার। খেলা শেষ হওয়ার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ব্রেন স্ট্রোক করেন।

​গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ বিকেল ৩টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এই মর্মান্তিক ঘটনায় চিলারবাগ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews