চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সর্ম্পকে সচেতনতামূলক মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত:
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
৪৮
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সর্ম্পকে সচেতনতামূলক মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে সকাল ১১.০০ টায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন ,কুইজ প্রতিযোগিতা ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়। বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, মোঃ গোলাম ফারুক, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ; বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) আজাদ আলী; জনাব আজমাইন মাহতাব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার বিকল্প নেই। শুধু তাই নয় মাদক গ্রহণ করলে তরুণ প্রজন্মের ভবিষ্যতও নষ্ট হচ্ছে। মাদকের কারণে যুব সমাজের স্বাভাবিক সৃজনশীলতা নষ্ট হচ্ছে। তিনি মাদক ব্যবসায়ীর তথ্য স্থানীয় প্রশাসন ও ডিএনসি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহবান জানান। তিনি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন। মাদকের এই ভয়াল থাবা হতে যুব সমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার জন্য আহবান জানান এবং সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ০৩ জন শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্রধান অতিথি নিজ হাতে কলেজের দেয়ালে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাবের লেখা সম্বলিত এ্যাম্বুস্ড ফেস্টুন সাটিয়ে দেন। অনুষ্ঠানে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়।
100
মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে সকাল ১১.০০ টায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন ,কুইজ প্রতিযোগিতা ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়। বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, মোঃ গোলাম ফারুক, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ; বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি বিভাগ) আজাদ আলী; জনাব আজমাইন মাহতাব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার বিকল্প নেই। শুধু তাই নয় মাদক গ্রহণ করলে তরুণ প্রজন্মের ভবিষ্যতও নষ্ট হচ্ছে। মাদকের কারণে যুব সমাজের স্বাভাবিক সৃজনশীলতা নষ্ট হচ্ছে। তিনি মাদক ব্যবসায়ীর তথ্য স্থানীয় প্রশাসন ও ডিএনসি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহবান জানান। তিনি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন। মাদকের এই ভয়াল থাবা হতে যুব সমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার জন্য আহবান জানান এবং সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু হক মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ০৩ জন শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয় এবং প্রধান অতিথি নিজ হাতে কলেজের দেয়ালে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাবের লেখা সম্বলিত এ্যাম্বুস্ড ফেস্টুন সাটিয়ে দেন। অনুষ্ঠানে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়।