ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুর সময়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন উন্নয়ন সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক, ঢেউটিন, কৃষি উপকরণ, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ঋণ সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আম ও সবজি চাষিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৫০০ উপকারভোগীর হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষিনির্ভর পবা ও মোহনপুর অঞ্চলের আম ও সবজি চাষিদের সময়োপযোগী প্রণোদনা প্রদান পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদনে উৎসাহিত করবে এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
93
ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুর সময়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন উন্নয়ন সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক, ঢেউটিন, কৃষি উপকরণ, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ঋণ সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আম ও সবজি চাষিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৫০০ উপকারভোগীর হাতে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষিনির্ভর পবা ও মোহনপুর অঞ্চলের আম ও সবজি চাষিদের সময়োপযোগী প্রণোদনা প্রদান পল্লী অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদনে উৎসাহিত করবে এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।