গোমস্তাপুরের হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় অনুষ্ঠিত
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:
প্রকাশিত:
রবিবার, ২৪ মে, ২০২৬
২০
বার পড়া হয়েছে
গোমস্তাপুরের হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় অনুষ্ঠিত
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা গোমস্তাপুর উপজেলার আয়োজনে ২০২৫ ২৬ অর্থবছরের প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ মে সকাল ১০ টায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা গোমস্তাপুরের সম্পাদক সেলিনা আক্তার বেনু'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর উম্মে সালমা রুমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার। উদয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরিন সুলতানা নিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা গোমস্তাপুরের সদস্য আসমা হক। প্রাথমিক বিদ্যালয় ৬ থেকে ১০ বছরের কোমলমতি শিক্ষার্থীদের সততা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে গড়ে তোলার লক্ষ্যে এই হলদে পাখিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ প্রজন্মে হলদে পাখিরা এক অনন্য ভূমিকা পালন করবে বলে দৃঢ় বিশ্বাস।
50
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা গোমস্তাপুর উপজেলার আয়োজনে ২০২৫ ২৬ অর্থবছরের
প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ মে সকাল ১০ টায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা গোমস্তাপুরের সম্পাদক সেলিনা আক্তার বেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর উম্মে সালমা রুমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার। উদয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরিন সুলতানা নিতুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা গোমস্তাপুরের সদস্য আসমা হক। প্রাথমিক বিদ্যালয় ৬ থেকে ১০ বছরের কোমলমতি শিক্ষার্থীদের সততা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে গড়ে তোলার লক্ষ্যে এই হলদে পাখিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ প্রজন্মে হলদে পাখিরা এক অনন্য ভূমিকা পালন করবে বলে দৃঢ় বিশ্বাস।