রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপ ও মদ উদ্ধার নওগাঁয় আম বাগান পরিদর্শনে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল মান্দায় শিক্ষিকাকে কুপ্রস্তাব ও হেনস্তার অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণ প্রথম আলো স্বপ্নের স্কুল এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত  ঝালকাঠিতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ‎ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক ভিন্নধর্মী ফল উৎসব।  রূপগঞ্জে তারাব পৌরসভায় রিকশা, ভ্যান ও ছাগল বিতরণ: প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও এমপি দিপু ভূঁইয়া মাধবপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণ

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
43

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী

নওগাঁয় শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলার প্রদর্শণী। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ‘রফতানি যোগ্য আম উৎপাদন প্রকল্পের’ আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলায় ১৪টি স্টলে দেশী-বিদেশী শতাধিক বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

 

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা, সদর ‍উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন, কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণুপদ সাহাসহ কৃষি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান- উত্তম কৃষি পরিচর্চার মাধ্যমে কিভাবে নিরাপদ আম উৎপাদন করা যায়। পাশাপাশি রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা সহ সেই উদ্যেশকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মধ্য দিয়ে ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি কৃষক এই জাতগুলো দেখে উদ্বৃদ্ধ হবে। কৃষকরা পছন্দমতো এই জাতগুলো চাষ করে সহজেই উপকৃত হওয়ার পাশাপাশি লাভবান হতে পারবেন। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews