চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬
প্রকাশিত:
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
৩০
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬
নিজস্ব প্রতিবেদক 'উন্নত গ্রাম, সমৃদ্ধ বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এ সময় উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ সদর ইউসিসিএলিঃ এর সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমবায় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
73
নিজস্ব প্রতিবেদক
‘উন্নত গ্রাম, সমৃদ্ধ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ সদর ইউসিসিএলিঃ এর সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমবায় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।