বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ড্রেন পরিষ্কার কর্মসূচি সম্পন্ন: রানীনগর বাজারে পানি নিষ্কাশনে স্বস্তি

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
83

আব্দুল আহাদ নাকিব, নিজস্ব প্রতিবেদক
ধাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রানীনগর বাজার এলাকায় একটি গুরুত্বপূর্ণ ড্রেন পরিষ্কার কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ পরিচালিত এ কর্মসূচিতে দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ফলে পানি নিষ্কাশনের পথ সচল হয়েছে, যা স্থানীয় জনসাধারণের চলাচল সহজ করার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, ড্রেন পরিষ্কার হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা অনেকটাই কমবে এবং বাজার এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে।

এ সময় সংশ্লিষ্টরা জানান, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ধাইনগর ইউনিয়ন গড়ে তুলতে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগই যথেষ্ট নয়; এজন্য সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।

তারা এলাকাবাসীর প্রতি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান এবং একটি সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ধাইনগর ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews