বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল।

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
84

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাই নবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু টোল ফ্রি করার দাবির নামে সড়ক ও সেতু অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি, প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাতেন খা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সেতু ও সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি এবং রাজনৈতিক নেতাদের নিয়ে অশালীন বক্তব্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews