শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
156

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর আওতায় চাঁপাইনবাবগঞ্জে এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) “উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এবং পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণের লক্ষ্য হলো নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আইয়ুব আলী, যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এসআইসিআইপি। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিএমএসএমই বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মাহবুব হাসান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু জাফর মো. রকিবুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিম।
বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, নেতৃত্বের দক্ষতা এবং আধুনিক উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews