বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

মাদকবিরোধী দিবস উপলক্ষে হামিদুল্লাহ স্কুলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
116

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওবায়দুল্লাহ, মো. শফি উদ্দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।মাদকাসক্তির কারণে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং সিগারেটই মাদকাসক্তির প্রথম ধাপ। প্রধান অতিথি চৌধুরী ইমরুল হাসান মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি ডোপ টেস্টের গুরুত্ব সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করেন। অনুষ্ঠান শেষে সংগীতশিল্পী বাবলু মাদকবিরোধী গান পরিবেশন করেন এবং শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ৭ম থেকে ১০ম শ্রেণির প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘মাদককে না বলুন’ লেখা ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews