মহিপুরে মোবাইল কোর্টে ৪ জন গাঁজা সেবনকারীকে কারাদণ্ড।
প্রকাশিত:
সোমবার, ২২ জুন, ২০২৬
৩৫
বার পড়া হয়েছে
মহিপুরে মোবাইল কোর্টে ৪ জন গাঁজা সেবনকারীকে কারাদণ্ড।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজা রাখার অপরাধে চারজন সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) মহিপুর থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কলাপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনন্তপাড়া এলাকার আতিকুর রহমান (১৯) এবং নয়াকাটা এলাকার সোহেল রানা (২৪)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চর ধুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিক (২৫) ও অনন্তপাড়া এলাকার মো. মনির খলিফা (৫১)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চারজনকে সাজা কার্যকরের জন্য পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
77
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজা রাখার অপরাধে চারজন সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) মহিপুর থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কলাপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনন্তপাড়া এলাকার আতিকুর রহমান (১৯) এবং নয়াকাটা এলাকার সোহেল রানা (২৪)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া চর ধুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিক (২৫) ও অনন্তপাড়া এলাকার মো. মনির খলিফা (৫১)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত চারজনকে সাজা কার্যকরের জন্য পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।