রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মহিপুরে মোবাইল কোর্টে ৪ জন গাঁজা সেবনকারীকে কারাদণ্ড। 

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
150

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

 

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজা রাখার অপরাধে চারজন সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

শনিবার (২০ জুন) মহিপুর থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কলাপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে অনন্তপাড়া এলাকার আতিকুর রহমান (১৯) এবং নয়াকাটা এলাকার সোহেল রানা (২৪)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

এছাড়া চর ধুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিক (২৫) ও অনন্তপাড়া এলাকার মো. মনির খলিফা (৫১)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত চারজনকে সাজা কার্যকরের জন্য পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews