বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ১ জন আসামীসহ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ ও পাথর বোঝাই ট্রাক আটক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
88

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ জন আসামীসহ একটি পাথর বোঝাই ট্রাকে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের বিশাল চালান জব্দ করেছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে গত (২০ জুন) আনুমানিক রাত ০৮:৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে সোনামসজিদ বিওপি হতে একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পার্শ্বে পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশী অভিযানে ১ জন আসামীসহ (মোঃ মাহফুজুর রহমান (২৩), পিতা-মোহাঃ শফিকুল ইসলাম, গ্রাম-বাজিতপুর, পোস্ট-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ) ট্রাকে রক্ষিত ভারতীয় পাথরের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায় এবং ট্রাকে রক্ষিত ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়। আটককৃত আসামীসহ ট্রাকের যন্ত্রাংশ এবং পাথরসহ ট্রাকটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। প্রকাশ থাকে, এই ব্যাটালিয়ন গত ১৯ জুন ২০২৬ তারিখ পরিত্যক্ত একটি পুকুরে অভিযান পরিচালনা করে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক আটক করতে সক্ষম হয়েছে।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews