শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীতে কাঁচা মরিচের ফলন ভালো হলেও দাম কম : লোকসানে চাষিরা

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
160

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বদলগাছী উপজেলায় মরিচের ফলন ভালো হয়েছে।
আর ফলন ভাল হওয়ায় নওগাঁর বদলগাছীর হাট-বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। তবে দাম নিম্নমুখী হওয়ায় উৎপাদন খরচই উঠছে না। লোকসান গুনতে হচ্ছে চাষিদের। কাঁচা মরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০-২৫ টাকা কেজি দরে।

উপজেলার বিভিন্ন মাঠে এখন দেখা মিলছে মরিচের ক্ষেত। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় মরিচ।

স্থানীয় কৃষকরা , সাদা ও আকাশি জাতের মরিচ আবাদ করেছেন। সকাল-বিকেল ক্ষেত থেকে মরিচ তুলে বিক্রি করছেন বিভিন্ন হাট-বাজারে।

উপজেলার ভান্ডারপুর, কোলা, গোবরচাপা সাপ্তাহিক হাটবার বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার এবং শনিবার কৃষকরা ভোরের আলো ফোটার সাথে সাথে এ হাটে মরিচ বিক্রির জন্য নিয়ে আসেন।

পাইকার ও কৃষকদের
দরকষাকষিতে চলে বেচাকেনা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-০৫ টাকা কমে বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৫-২০ টাকা কেজি। এই দামে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না বলে জানান চাষিরা।

স্থানীয় পাইকারেরা বলেন চাহিদা মিটিয়ে এসব মরিচ চলে যায় দেশের বিভিন্ন জেলায়।

বদলগাছী উপজেলার আধাইপুর গ্রামের কৃষক সুনীল চন্দ্র জানান, এ বছর ১০ কাঠা জমিতে মরিচের আবাদ করেছেন। জমির চাষাবাদ, চারা রোপণ, সার ও শ্রমিকসহ যেখানে খরচ পড়েছে প্রায় ৮ হাজার টাকা। আর এ পর্যন্ত মরিচ বিক্রি করেছেন মাত্র দুই হাজার টাকা।

তিনি আরো বলেন, জমি থেকে মরিচ তুলতে শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে ৬-৭ টাকা কেজি দরে। আর হাটে গিয়ে বিক্রি করতে হচ্ছে ২০- টাকা কেজি। সপ্তাহে জমিতে কীটনাশক দিতে হয় ৭০০টাকা। আয়ের চেয়ে ব্যয় হচ্ছে বেশি। তারপরও আশায় আছি আগামীতে ভাল দাম পাওয়ার।

একই গ্রামের কৃষক সুজন কুমার বলেন, গত বছর এ সময় প্রতি কেজি মরিচ ১২০-১৫০ টাকা দরে পাইকারি বিক্রি হয়েছে। আর এখন ১৫-২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যেখানে আমাদের উৎপাদন খরচ পড়ছে ৩০ টাকা কেজি। হাটে গেলে ৪৩-৪৫কেজি তে মন হিসাবে বিক্রি করতে হয়। এতে লোকসান গুনতে হচ্ছে। তবে ৫০ টাকা কেজি বিক্রি হলে কিছুটা লাভবান হওয়া যাবে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews