শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে কৃষকদের মাঝে প্রনোদনার সার-বীজ ও উপকরণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে
567

ফারুক হোসেন ডন, নাচোল, প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার ও প্রদর্শনীর সার, বীজ ও উপকরণ বিতররণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার এক হাজার তালিকাভূক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনা ও প্রদর্শনীর সার, বীজ ও সংরক্ষণ উপকরণ বিতররণ কর্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার রাকিবুল আলমসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, ২০২৫-‘২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় হাইব্রীড ও উফশী ধান এবং গম বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও উপকরণ বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও জানান, ১০০ জন কৃষকের প্রতিজনকে ২ কেজি হাইব্রীড ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। আবার ৮০০ জন কৃষক ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার পাবেন। অন্যদিকে ১০০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি, ৭ কেজি জিপসাম,  বীজ সংরক্ষনের জন্য ড্রাম ৩ টি ও একটি সাইনবোর্ড প্রদান করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews