শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
154

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:মেহেদী হাসান

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা, বন্দর অবকাঠামোর উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আজ একটি মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।
মতবিনিময় সভায় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, আমদানি-রপ্তানির বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, পণ্য খালাস ও পরিবহন ব্যবস্থার উন্নয়নসহ বাণিজ্য সম্প্রসারণে করণীয় বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও ব্যবসাবান্ধব করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দর উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে এ বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বন্দরের উন্নয়ন ও ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জের মাননীয় সংসদ সদস্য জননেতা ড. মাওলানা কেরামত আলী এমপি। এছাড়াও আমদানি-রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যবসায়ী প্রতিনিধি, বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বন্দরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় বন্দরের কার্যক্রম নিয়মিত মনিটরিং, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীদের সেবার মান বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews