বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নওগাঁয় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
94

নওগাঁ জেলা প্রতিনিধি: শামীম আনসারী নওগাঁ 

 

নওগাঁর মান্দায় ডোবার পানিতে ডুবে রাফিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।

 

জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। কিছুপর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুর মরদেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews