1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

নুরুল ইসলাম বুলবুল এমপির নির্বাচনী প্রতিশ্রুতির রাস্তা সংস্কারের সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন।

শহীদুল্লাহ আব্বাসী,ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
64

শহীদুল্লাহ আব্বাসী,ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। 

নুরুল ইসলাম বুলবুল এমপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় বালিয়াডাংগা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রামজীবনপুর ঈদগাহ থেকে গানু হাজির মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের সিসি ঠালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।

এসময় নুরুল ইসলাম বুলবুল এমপির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাব মাওলানা মোঃ একরামুল হক।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারী জনাব প্রফেসর মনিমুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি কামাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট